১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
গৌরনদীর মাদক সম্রাট রায়হান অস্র গুলি মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার
দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিরা মাঝির সহযোগি মাদক বিক্রেতা রায়হান ফকিরকে যৌথবাহিনী দুপুর আড়াইটায় এক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গৌরনদী আর্মি ক্যাম্প বরিশালের গৌরনদী পৌরসভার কসবা এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশেষ অভিযান চালায়।
এ সময় শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী মো. রায়হান (৩৭) কে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় ঢাল এবং যুদ্ধ সামগ্রী সহ গ্রেপ্তার করে।
বরিশালের গৌরনদী উপজেলার কসবা ফকির বাড়ির রায়হান ফকির এর আগেও আওয়ামীলীগ আমলে মাদক সহ গ্রেফতার হয়েছিল ।






































