০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে

বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির উদ্বোধন করলেন আলোকিতজন আবুল কালাম আজাদ

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে ‘মাদক ছাড়ো, মাঠে আসো’ -এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে এএম স্পোর্টস একাডেমি নামের একটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান। হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিচালনায় ওই স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এক সুধী সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে এএম স্পোর্টস একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাবুগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১০’এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম। বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরিফুর রহমান শিমুল সিকদারের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহ আলম, ফাউন্ডেশনের ম্যানেজার নূরে আলম বাপ্পী, ক্রীড়া সংগঠক মাইনুল ইসলাম সোহেল প্রমুখ। এসময় স্পোর্টস একাডেমির প্রশিক্ষক কোচ ও প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুগঞ্জের বিশিষ্ট আলোকিতজন শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসন এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে শরীর এবং মনকে পরিপূর্ণ সুস্থ রাখতে। তাই প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় বেশিবেশি বিভিন্ন খেলাধুলার চর্চা করা উচিত। দেশিয় ও লোকজ খেলার পাশাপাশি মৌসুম ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা উচিত। এর পাশাপাশি আমাদের শিশু-কিশোর ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এএম স্পোর্টস একাডেমির মাধ্যমে বাবুগঞ্জে এই মহতী কার্যক্রমের শুভ সূচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ক্রীড়া উন্নয়নে তাদের এই প্রচেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’

এএম স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ বলেন, ‘সমাজ এবং মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই মানবসেবা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করছে। নতুন প্রজন্মের মধ্যে মাদকের বিস্তার রোধ করা এবং শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এএম স্পোর্টস একাডেমি। এই একাডেমির মাধ্যমে মৌসুমভিত্তিক বিভিন্ন জনপ্রিয় খেলা যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদির প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও প্রতিবছর এসব জনপ্রিয় খেলার টুর্নামেন্ট আয়োজন করার পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহী খেলাগুলোকে তুলে ধরা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
৩০ বার পড়া হয়েছে