গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামিম এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
খন্দকার মো. নাজমুল হুদা শামিম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আদমজী সন্স লিমিটেডের উপপ্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে তাঁরা গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. মমিনুল হক, জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) এস. এম. জাহাঙ্গীর কবির ও মো. রফিকুল ইসলাম এবং জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল) এস. এম. জাহিদুল হক, মো. আশরাফুল ইসলাম, গোলাম ফজলে রাব্বি ও সুপ্রভাত মিত্র।
শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা নেন পরিদর্শনকারী কর্মকর্তারা।















