১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণী মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল করিম হাওলাদার।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবের সাংবাদিক এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অগ্নিনির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ার দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সবার আগে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাবুগঞ্জ অঞ্চলে বিভিন্ন সময়ে পানিতে ডুবে শিশুমৃত্যু এবং বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা অহরহ ঘটছে। অগ্নিনির্বাপণে বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজার এবং জনসমাগম হয় এমন স্থানে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও বজ্রপাত প্রতিরোধে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচিতে ৩ শতাধিক তালগাছের চারা রোপণ কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ছাড়াও বজ্রপাতে কৃষকদের সুরক্ষায় এসব তালচারা ক্ষেতের পাশে ও বিভিন্ন কৃষি ব্লকের সীমানায় রোপণ করা হবে।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
১৫ বার পড়া হয়েছে