০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান উপদেষ্টা ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের চাচাতো ভাই মো. নজরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা ও আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. এবায়েদুল হক শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম খান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষাজীবন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মতো দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেমিক মানুষ হয়ে দেশের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৬ বার পড়া হয়েছে