০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গৌরনদী মডেল থানার তারিক হাসান রাসেল

নাসির উদ্দনসৈকত: পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে ‘ক্যাটাগরি-এ’ শ্রেণিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সোমবার (১২ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোতাহারুজ্জামান স্বাক্ষরিত সম্মাননাপত্রের মাধ্যমে তাঁর এ পেশাগত সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, মামলার নিষ্পত্তি কার্যক্রম যথাযথভাবে তদারকি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ মালামাল উদ্ধারে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য ওসি মো. তারিক হাসান রাসেলকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

জেলা পুলিশের এ মূল্যায়ন গৌরনদী মডেল থানার সার্বিক কার্যক্রম পরিচালনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগে পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব পালনে তাঁর এ অর্জন থানার অন্যান্য পুলিশ সদস্যদেরও পেশাগত কাজে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের আইনের আওতায় আনা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং জনগণকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে এ সম্মাননা নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেলের পেশাগত সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও এগিয়ে নেবেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
৭ বার পড়া হয়েছে