১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

গৌরনদী পৌরবাসীর নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করে জহিরুল ইসলামের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম পৌরবাসী, প্রবাসী এবং সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “গৌরনদী পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, আধুনিক, স্মার্ট এবং জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে আমি কাজ করতে চাই। এ লক্ষ্য অর্জনে পৌরবাসী, প্রবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, পরামর্শ, দোয়া ও সমর্থন একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার ডিজিটালাইজেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মোঃ জহিরুল ইসলাম বলেন, “গৌরনদীর উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমি সকলের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে একটি নিরাপদ, সুন্দর, উন্নত ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

তিনি দেশ-বিদেশে অবস্থানরত গৌরনদীর সকল নাগরিকের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামীর উন্নত গৌরনদী গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
২৪ বার পড়া হয়েছে