পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত জহির উদ্দিন স্বপন
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদায়) জনাব জহির উদ্দিন স্বপন (এমপি)-কে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় বরিশাল-১ আসনের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, জহির উদ্দিন স্বপনের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে গৌরনদী ও আগৈলঝাড়ার মানুষের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন দায়িত্বে তিনি দেশের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণ ও জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় জনাব জহির উদ্দিন স্বপন (এমপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আলহামদুলিল্লাহ।






























