১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কটকস্থলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত ২, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার অভিযান

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন ২০২৬) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বরিশালগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৫৯২১) কটকস্থল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১১-০৬৭১) সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদপুরের বাসিন্দা রমজান শেখ এবং পটুয়াখালীর বাসিন্দা মো. মেহেদী হাসান। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় আহতরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:৩৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৪৫ বার পড়া হয়েছে