১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গৌরনদী পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে তরুণদের হতে চান মোঃ রাজিব শেখ

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন যুবদল নেতা মোঃ রাজীব শেখ। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব শেখ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এলাকাবাসীর মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে ৪নং ওয়ার্ডের উন্নয়নকে আরও গতিশীল করতে রাজীব শেখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার নেতৃত্বে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে তারা আশাবাদী।
মোঃ রাজীব শেখ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ৪নং ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা মনে করছেন, তরুণদের প্রতিনিধি হিসেবে রাজীব শেখ নির্বাচনে অংশগ্রহণ করলে ৪নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের উত্থান ঘটবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রাজীব শেখের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তরুণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫০ বার পড়া হয়েছে