০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শালিখায় মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ২ দিনব্যাপী বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প শুরু।

মাগুরা প্রতিনিধিঃ

​মাগুরার শালিখায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের জন্য শুরু হয়েছে ২ দিনব্যাপী বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প (ফিজিওথেরাপী)। মাগুরার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে শালিখা উপজেলা প্রশাসন।
​আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার—এই ২ দিনব্যাপী ক্যাম্পটি শালিখা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
​ক্যাম্প চলাকালীন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী থেরাপি ভ্যানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চলমান চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে সব ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যানের মাধ্যমে এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করছেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. মাসুদ উর রহমান, সহকারী ফিজিওথেরাপি কর্মকর্তা মো. মইন খান এবং টেকনিশিয়ান মৃণাল বিশ্বাস।
​ক্যাম্পে মূলত যেসব রোগের বিনামূল্যে ফিজিওথেরাপী সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে:
​স্ট্রোক ও প্যারালাইসিস
​বাত-ব্যথা (ঘাড়, কোমর ও হাঁটু ব্যথা)
​আঘাতজনিত ব্যথা ও মাংসপেশির ব্যথা
​জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
​হাত-পা অবশ বা ঝিনঝিন করা
​মুখ বেঁকে যাওয়া (ফেসিয়াল পালসি)
​অটিজম ও সেরিব্রাল পালসি
​অন্যান্য প্রতিবন্ধী সংক্রান্ত সমস্যা
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকার প্রতিবন্ধী ও বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে বিনামূল্যে ফিজিওথেরাপী সেবা ও বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
১ বার পড়া হয়েছে