০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

চাঁদশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নতুন চমক হতে যাচ্ছেন বিপ্লবী ছাত্রনেতা তানভীর হাসান তানিম।

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ
আসন্ন চাঁদশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুণ ও মেধাবী ছাত্রনেতা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেন।
রাজনৈতিক পরিবারের সন্তান তানভীর হাসান তানিম। গৌরনদী উপজেলার সাবেক সাংগঠনিক সম্মাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম খালেক সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের মতে, সাংগঠনিক দক্ষতা, শিক্ষিত নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তরুণ ভোটারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা বাড়ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তানিম একাধিকবার নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছে।
চাঁদশী হাট, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডাস্থলগুলোতে এখন নির্বাচনকে ঘিরে তানিমের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেই মনে করছেন, যদি তিনি নির্বাচনে অংশ নেন, তাহলে তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বড় চমক হিসেবে দেখা দিতে পারে।
উল্লেখ্য, তানিমের পিতা মরহুম খালেক সরদারও অতীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ছাতা মার্কায় নির্বাচন করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় তানভীর হাসান তানিমও স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করছেন বলে মনে করছেন সচেতন মহল।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি, তবে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে। ফলে আসন্ন চাঁদশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তানভীর হাসান তানিম অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৪৮৭ বার পড়া হয়েছে