০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

গৌরনদীর টরকীতে মসজিদের এসি চুরি করতে গিয়ে দুই চোর আটক

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার সুন্দরদী বাইতুন নূর জামে মসজিদের এসি চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মসজিদের এসি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চোরচক্রের সদস্যরা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ও মুসল্লিরা এগিয়ে এসে দুইজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
২৩ বার পড়া হয়েছে