০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা:

গৌরনদী বরিশাল প্রতিনিধি:
আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল জেলা বিএনপির কার্যকরী সদস্য মোসাঃ তাসলিমা পারভিন। তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রচারিত এক শুভেচ্ছা বার্তায় তাসলিমা পারভিনকে একজন সৎ, নির্ভীক, জনবান্ধব এবং তরুণ প্রজন্মের আইকন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে বিএনপির দুর্দিনের পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আখ্যায়িত করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দলীয় কর্মকাণ্ডে অবদান রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। বিশেষ করে নারী নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কথা উল্লেখ করেন তারা।
গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তাসলিমা পারভিন উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং যুবসমাজের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে প্রার্থিতা ঘোষণার পর তাসলিমা পারভিন গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী গৌরনদী উপজেলা গড়ে তুলতে কাজ করবেন।
প্রচার সামগ্রীতে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৩৩ বার পড়া হয়েছে