১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা

স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোটাবাছা এলাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. নুরুজ্জামান হাওলাদার (৩২)। তিনি মহিপুর থানার মিস্ত্রিপাড়া (লতাচাপলী) এলাকার বাসিন্দা মো. আলম হাওলাদার ওরফে শাহ-আলম হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে কুয়াকাটা ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা ডিবি পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকবিরোধী এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়ক হবে।

পুলিশ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
০ বার পড়া হয়েছে