ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির সাজ্জাদ হান্নান এবং জাকির হোসেন শরীফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম আরও সুসংহত হবে। তারা মসজিদের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে টরকী বন্দর আদর্শ জামে মসজিদের খতিব বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় মসজিদের নির্মাণ কাজের সফল বাস্তবায়ন, দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।




























