১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রনদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গৌরনদী  (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এবং সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাদক, চুরি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহীম বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
১২০ বার পড়া হয়েছে