গৌরনদী পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে চান তরুণ নেতা উজ্জ্বল সরদার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ও মেধাবী যুবদল নেতা মোঃ উজ্জ্বল সরদার। ইতোমধ্যে তিনি ওয়ার্ডজুড়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসংযোগ কার্যক্রম চালিয়ে আলোচনায় এসেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উজ্জ্বল সরদার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার তরুণ সমাজকে সংগঠিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে উজ্জ্বল সরদার নির্বাচনে অংশ নিলে ৩ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে। বিশেষ করে শিক্ষা, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে মোঃ উজ্জ্বল সরদার বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ওয়ার্ডের উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে উজ্জ্বল সরদারের নাম ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে। এখন সময়ই বলে দেবে ভোটের মাঠে তিনি কতটা জনসমর্থন অর্জন করতে পারেন।




































