১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা এনায়েত হোসেনের

গৌরনদী প্রতিনিধি:
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরব প্রবাসী সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের জয়েন সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত হোসেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে এনায়েত হোসেন বলেন, “সুখী, সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন নিয়ে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও এনায়েত হোসেন এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতার কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
এছাড়া তিনি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে অবস্থান করেও দেশের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।
এনায়েত হোসেন বলেন, “জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তার প্রার্থিতা ঘোষণার পর এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করছেন, তরুণ, সৎ ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে এনায়েত হোসেন ৮ নম্বর ওয়ার্ডের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৭৭২ বার পড়া হয়েছে