১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট -২৫ এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0-0x0-0-0-{}-0-0#

স্টাফ রিপোর্টার কালের ধারাঃ

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে কোটালীপাড়ায় অনুষ্ঠিত ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাটি ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের ভিড়ে মুখরিত এক উৎসবমুখর আয়োজন।দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন এলাকার হাজারো দর্শক। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলই শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয় ক্রেস্ট, ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সভাপ‌তি এস. এম. জিলানী, উদ্বোধক ও  বি‌শেষ মেহমান ছিলেন  জাতীয়তাবাদী দল (বিএনপি)র কে‌ন্দ্রিয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য  বাংলা‌দেশ আইনজীবী ফোরা‌মের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:কোটালীপাড়া পৌর বিএনপির সভাপ‌তিইউসুফ আলী দাঁড়িয়া, সভাপতি, কোটালীটাড়ার পৌর বি্এন‌পির সাধারন সম্পাদক  বাশার হাওলাদার, কোটালীপাড়া উপজেলা বিএনপি  নেতা ফায়েকুজ্জামান শেখ, বিএনপি নেতা,রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক,   স‌লেমান শেখ,সাংগঠনিক সম্পাদক, কোটালীপাড়া উপজেলা বিএনপি  মরুম শিকদার, সাংগঠনিক সম্পাদক, কোটালীপাড়া পৌর বিএনপি নেতা ফণী অমিত মাহামুদ, ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপ‌তি  এস. এ. মহিউদ্দিন, সভাপতি  ।

এছাড়া সঞ্চালনায় ছিলেন  কোটালীপাড়া পৌর বিএনপি। সাধারণ সম্পাদক  ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা জাতির যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।”

উদ্বোধক অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল বলেন, “খেলা শুধু বিনোদন নয়, এটি ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। আমরা চাই প্রতিটি গ্রামে এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া হোক।”

অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা শেষে মাঠ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে, দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপ্তি ঘটে আনন্দঘন পরিবেশে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
২৪৮ বার পড়া হয়েছে