১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গৌরনদীতে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম শরীফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) ভোররাতে গৌরনদী থানাধীন দক্ষিণ গোবর্ধন এলাকার মোল্লাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন শরীফ বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল দক্ষিণ গোবর্ধন এলাকার শরীফ বাড়িতে অভিযান চালায়। এ সময় জসিম শরীফকে তার বসতঘরের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেখানো মতে ঘরের আলমারির ভেতর তল্লাশি চালিয়ে ২১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ ১২ জুন ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম শরীফের বিরুদ্ধে এর আগেও মাদক ও বিভিন্ন ফৌজদারি অপরাধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়েরকৃত অন্তত আটটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গৌরনদী মডেল থানার এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
২৭ বার পড়া হয়েছে