০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যুবসমাজকে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে হবেঃ ইউএনও আসমা উল হুসনা

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসমা উল হুসনা বলেছেন, ‘যুবসমাজ হলো একটি দেশের মূল চালিকাশক্তি। সেই তরুণ যুবসমাজ যদি তাদের মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে তবে আসামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব নিতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি বিভিন্ন কর্মমুখী শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিআরডিবি হলরুমে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ এহতেশামুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর হোসেন চৌধুরী, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কবির উদ্দিন, যুবদল নেতা সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব প্রতিনিধি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে আলোচনা ছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে যুবকদের কার্যকরী ভূমিকা পালনের আহবান জানানো হয়। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
১৮৫ বার পড়া হয়েছে