০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

স্টাফ রিপোর্টার ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫টি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, “আমরা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বিতরণের কার্যক্রম সম্পন্ন করেছি। আজকে প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করছি। তবে এই তালিকার কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায়, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমনকি প্রার্থিতা বাতিলও করা হতে পারে।”

এনসিপির ঘোষিত প্রথম ধাপের গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীরা

প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে নিম্নোক্ত ব্যক্তিরা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—

রংপুর বিভাগ

পঞ্চগড়-১: মো. সারজিস আলম

ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম

ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম

দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির

দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ

নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন

নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন

লালমনিরহাট-২: রাসেল আহমেদ

লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান

রংপুর-১: মো. আল মামুন

রংপুর-৪: আখতার হোসেন

কুড়িগ্রাম–গাইবান্ধা–জয়পুরহাট–বগুড়া–চাঁপাইনবাবগঞ্জ

কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম

কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি

গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ

গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান

জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া

জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল

বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি

চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও ধাপে ধাপে প্রকাশ করা হবে। দলীয় সূত্র বলছে, চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে প্রতিটি প্রার্থীর যোগ্যতা, জনপ্রিয়তা এবং অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে