১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

হিজলায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩৬ হাজার টাকা জরিমানা

হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সর্বমোট ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন বন্ধে হিজলা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন এবং সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হিজলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৯ বার পড়া হয়েছে