০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মীরগঞ্জে জিওব্যাগ ফেলে বাজার ও ঘাট রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন ইউএনও

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই আগ্রাসী রূপ নিয়েছে বাবুগঞ্জ উপজেলার ৩ নদী। আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে সম্প্রতি ঝুঁকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী মীরগঞ্জ বাজারসহ ৩ উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনকারী মীরগঞ্জ ফেরিঘাট ও খেয়াঘাট। এমন বাস্তবতায় ভাঙন প্রতিরোধে আপদকালীন জরুরি বরাদ্দ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জিওব্যাগ ফেলে ওই মীরগঞ্জ বাজার ও ঘাট রক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে জিওব্যাগ নদীতে ডাম্পিং করে ওই নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন সিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস খান প্রমুখ।

এসময় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মীরগঞ্জের স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন পুতুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, মীরগঞ্জ বাজার ও ঘাট রক্ষার জন্য আপদকালীন জরুরি বরাদ্দ হিসেবে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১০০ মিটার জায়গাজুড়ে ১৫ হাজার জিওব্যাগ ডাম্পিং করা হবে। শুক্রবার উদ্বোধনী দিনে প্রস্তুতকৃত ৯৫২টি জিওব্যাগ নদীতে ফেলা হয়েছে। আগামী কয়েকদিনে মধ্যে মীরগঞ্জের এই তীব্র ভাঙন পয়েন্টের ১০০ মিটারের মধ্যে মোট ১৫ হাজার জিওব্যাগ ডাম্পিং করা হবে। এতে মীরগঞ্জ বাজার ও ঘাট আপাতত নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। তবে স্থায়ী প্রতিরোধের জন্য মেগা প্রকল্পের বরাদ্দ দরকার বলে জানান তিনি।

জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘বাবুগঞ্জ ৩ নদী দ্বারা বেষ্টিত একটি উপজেলা। এখানে নদীভাঙন একটি প্রধান সমস্যা। চলতি বর্ষা মৌসুমে মীরগঞ্জ বাজার ও ঘাট রক্ষার জন্য এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ দিয়ে আপদকালীন জরুরি ভাঙনরোধ প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের জন্য দরকার নদীশাসনসহ মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করা। বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় ইতোমধ্যে নদীভাঙন প্রতিরোধে বৃহৎ একটি প্রকল্প অনুমোদন করিয়েছেন বলে শুনেছি। যতদূর জেনেছি সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। আশাকরি উক্ত মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে বাবুগঞ্জে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:২২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬
৪৫ বার পড়া হয়েছে