মাগুরা সদরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ কর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।
মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাক্তন সহকর্মীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ আগস্ট ২০২৬ তারিখে মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাগুরা সদরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত ৭৮ জন কর্মীকে তাঁদের দীর্ঘ কর্মময় জীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পরিবার পরিকল্পনার উপপরিচালক গাজী বশির আহম্মেদ। তিনি বলেন, “বিদায়ী কর্মীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে তাঁদের এই অসামান্য অবদান প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. সুমা সাহা, মাগুরা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান, এমসিএইচএফপি (MCH-FP) মেডিকেল অফিসার ডা. দোলন ঘোষ এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা: লতিফা পাভিন
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মীদের কর্মজীবনের প্রশংসা করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ অবসর জীবনের জন্য শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এফপিটি বিলাস বিশ্বাস।






















