১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর নতুন দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন এ নিয়োগও অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়। জহির উদ্দিন স্বপনের স্থলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বরিশাল-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে যোগ দিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার বাইরে থেকেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে জহির উদ্দিন স্বপনের নতুন দায়িত্ব সরকারের রাজনৈতিক কর্মকৌশল, সমন্বয় ও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে।৷

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে