মাগুরায় MARKS Medical College Hospital-এর বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ, ২ ব্যাচে কার্যক্রম
বিশেষ প্রতিনিধি,সুবির ঘোষ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে MARKS Medical College Hospital-এর প্রধান সমন্বয় ও আয়োজনে এবং Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় “Vision for Vision” উদ্যোগের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মাগুরার শ্রীপুরের কমলাপুর, উত্তরপাড়ায় বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশনে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ সময় ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় রোগীদের নির্বাচন করা হয়। ক্যাম্পটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে MARKS Medical College Hospital। চিকিৎসা ও সার্জিক্যাল টিম প্রদান করে Lions Hospital।
ক্যাম্প থেকে নির্বাচিত রোগীদের প্রথম ব্যাচের বিনামূল্যে ছানি অপারেশন এবং দ্বিতীয় ব্যাচের অপারেশন Lions Eye Institute & General Hospital-এ সফলভাবে সম্পন্ন হয়। দুই ধাপের এই কার্যক্রমে নির্বাচিত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা পান।
MARKS Medical College Hospital, Lions Club of Dhaka Laxmipur এবং Lions Eye Institute & General Hospital-এর সমন্বিত উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার হয়েছে।
জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবায় MARKS Medical College Hospital এর অঙ্গীকারের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।






























