০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নাসির উদ্দিন সৈকতঃ
বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পরে মন্ত্রী উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে গাছের চারা তুলে দেন। পাশাপাশি খেলাধুলার প্রসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষমেলা উপলক্ষে মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে নানা প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১ বার পড়া হয়েছে