০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাবুগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণাঃ সালাম সভাপতি, মনোয়ার সম্পাদক

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পূর্ব ভুতেরদিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম সভাপতি এবং কুমারিয়ারপীঠ জাহিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আমিনা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন।

গত ৩ আগস্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কাশেম এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের যৌথ স্বাক্ষরিত এক অনুমোদন পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাবুগঞ্জ উপজেলা কমিটির বিদায়ী সভাপতি জাহিদুর রহমান সিকদার এবং বিদায়ী সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সম্প্রতি চাকুরিজীবন থেকে অবসর গ্রহণ করায় গত ২৬ জুলাই অনুষ্ঠিত এক ত্রি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। সোমবার কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের অনুমোদনের পরে ওই নবকমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোসাঃ আলেয়া ববিতা, কাজী এনায়েত হোসেন, নীলিমা আক্তার, সহ-সভাপতি হানিফ উদ্দিন খান, মঞ্জুর কবির, মঞ্জুয়ারা বেগম, জাহানারা আরজু, হাসিনা আক্তার, নির্বাহী সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক এবায়দুল হক, ইসরাত জাহান, যুগ্ম-সম্পাদক নুসরাত জাহান, নজরুল ইসলাম, আমিনা আক্তার তনু, সহ-সম্পাদক শাহাদাৎ হোসেন, দবির হোসেন, কহিনুর আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, মহিলা সম্পাদক রেবেকা সুলতানা, সহ-মহিলা সম্পাদক নাজনীন সুলতানা, অর্থ সম্পাদক আব্দুল হক, সহ-অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম,

দপ্তর সম্পাদক আবু তালেব, শিক্ষা সম্পাদক মাইনুল হাসান, সাহিত্য সম্পাদক মুরাদ হাসান, ধর্ম সম্পাদক উমর ফারুক, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোঃ ইমরান, যোগাযোগ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক তানভীর হাসান, সমাজকল্যাণ সম্পাদক সিমা আক্তার, সমবায় সম্পাদক রফিকুল ইসলাম, মিডিয়া সম্পাদক আশরাফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তন্ময় চন্দ্র রায়, আইসিটি সম্পাদক সুব্রত, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুন নাহার সুখী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তাপতুন, আইন বিষয়ক সম্পাদক বিপাশা হাই লুনা, কল্যাণ ট্রাস্ট সম্পাদক চৈতালি রানী দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, নাট্য সম্পাদক মোসাঃ মানসুরা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজল রেখা, কাব স্কাউটিং সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস, পরিকল্পনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য দিলরুবা আক্তার, আসমা আক্তার এবং মোসাঃ তিবা।

নবনির্বাচিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। নবকমিটির সাধারণ সম্পাদক কুমারিয়ারপীঠ জাহিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, ‘অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পরে আজ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে আমরা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সাংগঠনিক ঐক্য এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করবো।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
১৫ বার পড়া হয়েছে