০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বাবুগঞ্জে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক ডাস্টবিন দিয়েছে উপজেলা প্রশাসন

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা ও অটো ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে ওই আধুনিক ডাস্টবিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এসময় উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই ডাস্টবিন তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

ডাস্টবিন প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত এক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন। এসময় উপস্থিত প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা ও খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা কনা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, আরিফুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিডি ক্লিনের বরিশাল টিমের সদস্যরা ছাড়াও বাবুগঞ্জ উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান বলেন, ‘শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। একটি মানবশিশুর মূল ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করেন প্রাথমিক শিক্ষকরা। আজকে যে শিশুটিকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন সেই শিশুটিকে যদি আপনি পরিচ্ছন্নতা শেখান তবে সে একদিন পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেবে। আজকের এই শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের শেখাতে হবে তার বসতঘরটি তাকে যেভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক সেভাবেই তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সমাজ এবং তার দেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাদের দেশপ্রেম শেখাতে হবে। শেখাতে হবে পরিচ্ছন্নতা মানে শুধু ময়লা আবর্জনা পরিস্কার নয়; পরিচ্ছন্নতা মানে অন্তরের পরিশুদ্ধতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক সৌন্দর্য অর্জন করা। যা একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখাবে।’

বাবুগঞ্জে শুরু হওয়া পরিস্কার পরিচ্ছন্নতা আন্দোলনের উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘গত মাস থেকে বাবুগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। এই কাজে টেকনিক্যাল সহায়তা দিচ্ছে বিডি ক্লিন এবং সহযোগিতা করছে সুজন। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস ক্লিন কর্মসূচি শুরু করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও স্টেশনে ডাস্টবিন স্থাপনের কার্যক্রম চলছে। এছাড়াও উপজেলার খালগুলোকে পরিস্কার করে এর পানি প্রবাহ নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব নানামুখী পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা এবং ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় আপাতত আমরা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য এসব আধুনিক ডাস্টবিন দিচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন করা হবে। বাবুগঞ্জ উপজেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
৫৮ বার পড়া হয়েছে