০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এভারকেয়ার হাসপাতালে এসেছেন তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

অনলাইন ডেস্ক।।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালের জরুরি বিভাগে অবস্থানরত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার বিষয়ে জানতে হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন ডা. জুবাইদা রহমান। এসময় তিনি দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সুব্যক্ত শুভকামনা ও দ্রুত সুস্থতার প্রার্থনা পৌঁছে দেন।

হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করেন।

পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতৃত্ব ও দেশবাসীর দোয়া ও প্রার্থনায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন দলীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২২৬ বার পড়া হয়েছে