০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বানারীপাড়ায় জুয়ার আসরে সেনাবাহিনীর অভিযান, ৬ জন আটক

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম, ৬টি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।
সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২ বার পড়া হয়েছে