পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান টিটু র্যাব-৮, বরিশাল এর অভিযানে গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
২। তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর কাফরুল থানার মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান @ টিটু, পিতা- মৃতঃ আবুল কাশেম, সাং- বানারীপাড়া ধারালিয়া, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী মোঃ মনিরুজ্জামান @ টিটু এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর কাফরুল থানার মামলা নং-৫৭(৮)১৫ এবং বিশেষ মামলা নং- ২২৪/১৫, ধারা- ১৯(১) টেবিলের ১(খ)/৯(ক) ক্রমিক/১৯(৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ অনুযায়ী বিজ্ঞ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে উক্ত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন যা বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি আছে।
৪। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে জাতীয় পরিচয় পত্রের নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।































