গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী নবীনগর এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল হাওলাদার ও তার সহযোগী মো. আজিজুল সরদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক হাসান রাসেল-এর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যের একটি চালান জব্দ এবং মাদক সংশ্লিষ্ট দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, মাদক নির্মূলে গৌরনদী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।








