১২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কৃষক দলের সভাপতি শহীদ প্যাদা অস্ত্রসহ গ্রেফতার।

তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা ৫৫ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।

উল্লেখ্য সন্ত্রাসী শহীদ প্যাদা বাবুগঞ্জ উপজেলার ১-নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃষক দলের সভাপতির দায়িত্বে ছিলেন। এমন সন্ত্রাসী ও খুনীদের নেতৃত্ব দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর প্রতি ক্ষুব্ধ বাবুগঞ্জের সর্বস্তরের সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
১৭৬ বার পড়া হয়েছে