০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

অভিযানকালে দেখা যায়, ১৬ বছরের কন্যার বয়স ১৯ বছর দেখিয়ে পাশ্ববর্তী উপজেলার একটি ইউনিয়ন থেকে জাল জন্মসনদ প্রদর্শন করা হয়। তবে মেয়েটির বয়স নিয়ে সন্দেহ হলে তার বিদ্যালয় থেকে প্রাপ্ত নথি এবং বার্থী ইউনিয়নের জন্মসনদ যাচাই করা হয়। এতে অপ্রাপ্তবয়স নিশ্চিত হওয়ায় বাল্যবিবাহ প্রমাণিত হয়।

ঘটনাস্থলে মেয়ের বাবা ও বরপক্ষ স্বীকারোক্তি দিলে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে সম্পন্ন করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। পরবর্তীতে বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি সচিব ও গ্রাম পুলিশকে অর্পণ করা হয়।

ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন সদ‌্য যোগদানকৃত উপ‌জেলা সহকা‌রি কমিশনার ভু‌মি মো: মেহেদী হাসান তার টিম, গৌরনদী মডেল থানা পু‌লিশ।

এ ঘটনায় ভুয়া জন্মসনদ প্রদানকারী সংশ্লিষ্ট ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতা করে।

জনস্বার্থে গৌরনদী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
২০৯ বার পড়া হয়েছে