রেমিট্যান্স যোদ্ধা এনায়েত হোসেনের সঙ্গে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের সাক্ষাৎ
বরিশাল প্রতিনিধি:
প্রবাসে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধা এনায়েত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের অধিকার, ভোটাধিকার পুনরুদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের ঘামে-রোজগারে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে তারা নানাভাবে অবহেলিত। বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।”
রেমিট্যান্স যোদ্ধা এনায়েত হোসেন বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি, জহির উদ্দিন স্বপন একজন যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন।”
সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন। এ ধরনের মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





















