নলচিড়া ইউনিয়নে খ্রিস্টান কমিউনিটির সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকায় খ্রিস্টান কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।
সভায় জহির উদ্দিন স্বপন বলেন, “সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে গৌরনদী-আগৈলঝাড়ার প্রতিটি মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।”
এ সময় খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থনের আশ্বাস দেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত জনতার কণ্ঠে ধ্বনিত হয়—
❝ভোট দিবো কিসে— ধানের শীষে🌾❞

























