০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বন্দর থানা পরিদর্শনে বরিশালের মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটনের আওতাধীন সকল থানার কার্যক্রম তদারকির অংশ হিসেবে বরিশালের মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব Zahir Uddin স্যার আজ বন্দর থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা সংক্রান্ত নথিপত্র, হাজতখানা, ডিউটি রেজিস্টার ও জনসেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়িত্বশীল কর্মকর্তাদের আইনানুগ ও স্বচ্ছভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































