দাঁড়িপাল্লায় ভোট দিলে সকল মা বোনের ইজ্জত রক্ষার দায়িত্ব জামায়াত ইসলামীর,এমবি বাকের বলেন।
বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ
আজ ৭ই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৫ টার সময় মাগুরা শালিখা উপজেলা আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাগুরা ২ নং আসন,অধ্যাপক এম.বি বাকের বলেন,
সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ইনশাল্লাহ জামায়াত ইসলাম ক্ষমতায় আসবেন তখন সকল মা-বোনের ইজ্জত রক্ষার দায়িত্ব জামায়াত ইসলামীর।
আরো বলেন আমি যদি নির্বাচিত হই।আড়পাড়া ডিগ্রী কলেজ কে সরকারীকরণ করব এবং আড়পাড়া ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করব ও শালিখা হাসপাতালকে ১০০বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত ও চাকরির জন্য কাউকে একটি টাকাও ঘুষ দিতে হবে না।
আরো উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমির, অধ্যক্ষ মাহাবুবুর রহমান জেলা সহকারী সেক্রেটারি, অধ্যাপক মশিউর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, ইব্রাহিম বিশ্বাস, জেলা অমুসলিম বিভাগ সাংগঠনিক সেক্রেটারি, প্রনয় কুমার, জেলা ছাত্রশিবির সেক্রেটারি, জোবায়ের হোসেন, উপজেলা আমীর, অধ্যাপক আফসার আলী, উপজেলা নায়েবে আমির, অধ্যাপক লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারী, মাস্টার শাহীনুর রহমান,,
মহসিন হল ভিপি, সাদিক শিকদার, উপজেলা এনসিপি আহবায়ক, শামিম হোসেন,সহকারী সেক্রেটারি নায়েব আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।





















