০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জহির উদ্দিন স্বপনের পক্ষে গৌরনদী পৌর যুবদলের প্রচারণা

গৌরনদী প্রতিনিধি:
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে গৌরনদী পৌর যুবদলের উদ্যোগে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
সোমবার বিকেলে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দেন এবং জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির, গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও পৌর যুবদল নেতা শাকিল মৃধা, পৌর যুবদল নেতা রাইসুল ইসলাম রাসেদ, ইমরান সরদারসহ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জহির উদ্দিন স্বপন একজন জনবান্ধব ও পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণা চলাকালে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
১০০ বার পড়া হয়েছে