নেছারাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অমান্য করায় জরিমানা
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) দুপুরের দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর – কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব তৈরীর অপরাধে মেহেদি হাসান নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ০২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এ সময়ে তাদের সাথে থাকা দুইটি সাউন্ডবক্স জব্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ জনাব রায়হান মাহামুদ।
পরবর্তিতে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রায়হান মাহমুদ উপস্থিত সকলকে একত্রিত করে পর্যটন এলাকার শান্তি শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার, নেছারাবাদ কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ করেন। তিনি সকলকে সতর্ক করে বলেন, যারা এই পর্যটন এলাকায় জারিকৃত বিজ্ঞপ্তি বা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে উপজেলা প্রশাসন।






























