০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পুনরায় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন নেছারাবাদের কৃতি সন্তান মোহাম্মদ ছফওয়ান

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুরঃ-
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের (৯ নং ওয়ার্ড) গনমান গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ছফওয়ান পুনরায় বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে তিনি পুনরায় এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেন। এর আগে তিনি ২৮ আগস্ট ২০২৪ তারিখে প্রথমবারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদ উপজেলার গনমান গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মাওলানা আব্দুল হালিম আখন্দের ছোট ছেলে।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০০৩ সালে ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০০৫ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগ থেকে ২০০৯ সালে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি ২০০৫-০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইংল্যান্ডের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্-ইন-এর সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং বাংলাদেশ আইন সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ ছফওয়ান বলেন, তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চান।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর মেধা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নেছারাবাদের সুনাম আরও উজ্জ্বল করবেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৩ বার পড়া হয়েছে