০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করেছেন বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের কৃতি সন্তান টি.এম. তাওহীদ ইসলাম। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. সুমন তালুকদার-এর ছেলে।

শনিবার (১৫ জুলাই) গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট)-এ অনুষ্ঠিত National Mathematics Carnival 2026 Bangladesh-এ দেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতায় সবার মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তাওহীদ।

এ সাফল্যের খবর জানিয়ে সাংবাদিক মো. সুমন তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আলহামদুলিল্লাহ, জাতীয় গণিত অলিম্পিয়াডে আমার ছেলে প্রথম স্থান অর্জন করেছে। মহান আল্লাহ যেন তার প্রতিটি কাজে এভাবেই সহায় হন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।”

এর আগে আন্তর্জাতিক ‘জিরো অলিম্পিয়াড সিজন-২’-এ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনায় আসেন তাওহীদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪: জলজ জীবন সংরক্ষণ) বিষয়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্ণ বৃত্তি অর্জন করেন।

স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাওহীদের ধারাবাহিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি গৌরনদীর জন্যও গর্বের বিষয়। তার এ অর্জন প্রমাণ করেছে, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।

গৌরনদীবাসীর প্রত্যাশা, জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যের ধারা অব্যাহত রেখে টি.এম. তাওহীদ ইসলাম ভবিষ্যতেও আরও বড় অর্জনের মাধ্যমে দেশ, জাতি এবং গৌরনদীর সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে