০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত অতিথিরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আত্মদানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পিরোজপুরে শ্রদ্ধা, স্মরণ ও গণতান্ত্রিক অঙ্গীকারের পরিবেশে পালিত হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে