০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করা হয়। সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ বরিশাল বিভাগের পুলিশ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম (অব.) লেফটেন্যান্ট জেনারেল। এ সময় তিনি বরিশাল বিভাগের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও অন্যান্য বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
    মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
    অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ও বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত পৃথক প্রাক-নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসব সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
    সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বরিশাল বিভাগে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
১৫৮ বার পড়া হয়েছে