০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কালকিনিতে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল সরদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৬) রাতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নির্দেশনায় এসআই দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিকারমঙ্গল ইউনিয়নের চরফতেবাহাদুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে মো. দুলাল সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
স্থানীয়রা পুলিশের এ অভিযানের প্রশংসা করে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৫৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
১২ বার পড়া হয়েছে