০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বানারীপাড়ায় মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৩ দিনের কারাদণ্ড

বানারীপাড়া (বরিশাল): বানারীপাড়া উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) মোঃ ফয়জুল আলমের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ একটি চৌকস দল উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম রিয়াদ বেপারি (… )-কে ২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ পুড়িয়া গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মনিরুল ইসলাম রিয়াদ বেপারিকে ২৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:২৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২ বার পড়া হয়েছে