০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কালকিনিতে যৌথবাহিনীর অভিযান: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আবির হাসান পারভেজ, ​কালকিনি (মাদারীপুর):
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
​অভিযানে আটককৃতরা হলেন সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রের নজরুল বেপারীর ছেলে মোঃ ইউসুফ (১৮), সূর্যমণি গ্রামের সোহেল ডালীর ছেলে হাসান ডালী (২৮)।
​তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ​ইয়াবা: ৬৭ পিস। ​গাঁজা: ১ কেজি ২০০ গ্রাম, মাদক বিক্রির নগদ ৩৩,২৮০ টাকা।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, ​গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী সূর্যমণি এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
৮৯ বার পড়া হয়েছে